Sunday, November 2, 2014
News ( পিকুর-পোস্টারে-ফ্যামিলি-প্যাকে-অমিতাভ )
বলিউড জুড়ে হালের নায়করা যখন সিক্স প্যাক, এইট প্যাক বানাতে ব্যস্ত তখন বিগ বি অমিতাভ বচ্চন নিজের পরবর্তী সিনেমা ‘পিকু’তে হাজির হচ্ছেন ফ্যামিলি প্যাক নিয়ে।
ছবিটির পক্ষ থেকে টুইটারে প্রকাশিত একটি ছবিতে দেখা যাচ্ছে ভুঁড়িদার অমিতাভকে। শরীরে থাকা একটি জামার উপর ঢোলা চেকশার্ট, মাথায় অ্যাঙ্গলার'স হ্যাটের তলা দিয়ে বেরিয়ে থাকা কাঁচাপাকা চুল কাঁধ ছুঁয়েছে।
এ ছবিতে অমিতাভ ছাড়াও রয়েছেন দীপিকা পাডুকোন, ইরফান খান, মৌসুমি চ্যাটার্জি ও যিশু সেনগুপ্ত।
ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার আর প্রযোজনা করেছেন রনি লাহিড়ি। ছবিটি মুক্তি পাবে ২০১৫ সালের ৩০ এপ্রিল।
Labels:
Bollywood
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
No comments:
Post a Comment