counters

Monday, November 10, 2014

মাদক ঠেকাতে বিজিবির কাজের হিসাব চায় সংসদীয় কমিটি


বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মাদক আটক এবং মাদক নিয়ন্ত্রণে নেওয়া কার্যক্রমের জেলাওয়ারি হিসাবও চাওয়া হয়েছে।
এর বাইরে মাদকদ্রব্য সংক্রান্ত বিভিন্ন মামলার সর্বশেষ অবস্থা সহজেই জানানোর জন্য মামলাগুলোর একটি তথ্যভাণ্ডার তৈরির সুপারিশ করেছে কমিটি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে বৈঠকে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির

‘খাদ্য যদি দিতে না পারি, কাজ করছি কাদের জন্য’



তিনি বলেছেন, “খাদ্যটা যদি সঠিক সময়ে দিতে না পারি, তাহলে কাদের জন্য কাজ করছি?”
রোববার খাদ্য মন্ত্রণালয় পরিদর্শনে এসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতেই হবে। একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না। যেভাবেই হোক মানুষের কাছে খাদ্য পৌঁছে দিতে হবে।”

‘রায় প্রকাশের পর পরোয়ানা, রিভিউয়ের সিদ্ধান্ত আদালতের’

আপিল বিভাগের রায় পেলেই ট্রাইব্যুনাল ফাঁসির আসামি মোহাম্মদ কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করবে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।



ফাইল ছবিতবে সর্বোচ্চ আদালত রায়ের সংক্ষিপ্ত না পূর্ণাঙ্গ অনুলিপি ট্রাইব্যুনালে পাঠাবে- তা আপিল বিভাগের ওপরই নির্ভর করছে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার নিজের কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, “ট্রাইব্যুনালের রায় বহাল রয়েছে, নাকি রদবদল হয়েছে- সেটা আপিল আদালতের রায় পৌঁছালে ট্রাইব্যুনাল জানতে পারবে। আমি আগে বলেছি, একটা সংক্ষিপ্ত অর্ডারেই চলবে।

ষোড়শ সংশোধনী কেন অবৈধ নয়: হাই কোর্ট


এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করে।
মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, আইনসচিব ও সংসদ কার্যালয়ের সচিবকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে আগামী ২৬ নভেম্বর এ মামলার পরবর্তী আদেশের জন্য দিন রেখেছে আদালত।
গত ৫ নভেম্বর নয় আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এই রিট আবেদন করেন। আদালতেও বাদীপক্ষে তিনিই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল  মোতাহার হোসেন সাজু।
মনজিল মোরসেদ পরে সাংবাদিকদের বলেন, “একটি রিট মামলার রায়ে সুপ্রিম কোর্ট মার্শাল ল’ অর্ডিন্যান্স বাতিল করলেও সংবিধানের ৯৬ অনুচ্ছেদের বিচারক অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিধান সংরক্ষণ করা হয়েছে। পুনঃমুদ্রিত সংবিধানে তা অন্তর্ভুক্তও করা হয়।
“কিন্তু হঠাৎ করে সংবিধানের ষোড়শ সংশোধনী আইন ২০১৪ পাস হয় এবং গত ২২ সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয়। ”
রিটকারীরা বলছেন, সাম্প্রতিক সময়ে আদালত অবমাননা আইন, সংশোধিত দুদক আইনের অংশ বিশেষ হাই কোর্ট বাতিল করায় এবং নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় আদালত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়ায় প্রশাসন ‘উদ্দেশ্যমূলকভাবে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করতে’ এ সংশোধনী এনে থাকতে পারে।
মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আদালতে বলেছি, সংশোধনী হলেও সংশ্লিষ্ট আইন এখনো হয়নি। তাই এ পর্যায়ে এই রিট চলতে পারে না। আইন হওয়ার পর পুরো বিষয়টা স্পষ্টভাবে বোঝা যাবে।”
তিনি বলেন, আদালতের কাছে তিনি সময় চাইলেও বিচারক রুল জারি করে বলেছেন, বিবাদীদের বক্তব্য পরে শোনা হবে।
গত সেপ্টেম্বরে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাসের মধ্য দিয়ে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়।
বিএনপিসহ কয়েকটি দল ও আইনজীবীদের একটি পক্ষ শুরু থেকেই সরকারের এ উদ্যোগের বিরোধিতা করে আসছিল।
এই রিটের বাকি আবেদনকারীরা হলেন- অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী, ইমরান কাওসার, মো. মামুন আলিম, মো. একলাস উদ্দিন ভূঁইয়া, মো. সারওয়ার আহাদ চৌধুরী, মাহবুবুল ইসলাম, মো. নুরুল ইনাম বাবুল, শাহীন আরা লাইলি, রিপন বাড়ই।

আটক কনস্টেবলকে নিয়ে র‌্যাব-পুলিশে ঠেলাঠেলি


এনিয়ে র‌্যাবের বক্তব্য, তারা ওই কনস্টেবলকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এখন পুলিশই পরবর্তী পদক্ষেপ নেবে। অন্যদিকে পুলিশ বলছে, র‌্যাব কোনও মামলা না করায় তারা কোনও সিদ্ধান্ত নিতে পারছেন না।
সাবেক সেনাসার্জেন্ট আবদুল মান্নানকে আটকে রেখে তার ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে শনিবার দুপুরে র‌্যাব-২ ধানমণ্ডির অরচার্ড প্লাজার সামনে থেকে আটক করে কনস্টেবল জাহাঙ্গীর আলমকে।