counters

Monday, November 10, 2014

মোদীর মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয়ও


বিজেপি নেতার সম্প্রসারিত মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন পশ্চিমবঙ্গের বাবুল সুপ্রিয়, সঙ্গীত জগত থেকে রাজনীতিতে এসেই লোকসভা সদস্য নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন তিনি।
রোববার নয়া দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে পূর্ণ মন্ত্রী হিসেবে চার জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ১৭ জন শপথ নিয়েছেন বলে পিটিআই জানিয়েছে।
এর মধ্য দিয়ে মোদীর মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৬৬ এ পৌঁছল। গত ২৬ মে ৪৫ জনকে নিয়ে শুরু হয়েছিল মোদীর নতুন সরকারের যাত্রা।

তারেককে ‘বিশ্ব বেয়াদব’ বললেন শাহেদা


রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যে আওয়ামী লীগ-বিএনপিতে পরিবারতন্ত্রের সমালোচনাও করেন এই দুটি দল করে আসা ওবায়দুরের স্ত্রী।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমেদের মন্ত্রিসভায় যোগ দেওয়া ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব থাকা অবস্থায় বহিষ্কৃত হয়েছিলেন।
পরে আবার বিএনপিতে ফিরে আসেন ওবায়েদ আর বিএনপি ক্ষমতায় থাকাকালে শাহেদা শিক্ষা দপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

বিক্ষোভে হামলায় ক্ষোভ বিএনপির


গাজীপুর পুলিশি হামলায় তছনছ বিএনপির সমাবেশস্থলবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা গণতন্ত্র বিশ্বাস করে না।”
রোববারের বিক্ষোভ কর্মসূচিতে হামলার নিন্দা জানিয়ে তিনি জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে বলেন, “এটা সরকারের ফ্যাসিজমের সর্বশেষ নমুনা।”
বিক্ষোভে হামলার চিত্র তুলে ধরে সন্ধ্যায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে

একদলীয় শাসন কায়েমের গোপন ষড়যন্ত্র: খালেদা

দুটি মামলায় হাজিরা দিতে রোববার আদালতে যান খালেদা জিয়া, যে মামলা দুটি রাজনৈতিক ষড়যন্ত্রমূলক বলে বিএনপির অভিযোগনূর হোসেন দিবস’ উপলক্ষে রোববার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এই দাবি করে বলেন, “স্বৈরাচারী এই শক্তিকে যে কোনও মূল্যে রুখতে হবে।”
এরশাদবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ-বিএনপিসহ তিন জোটের ডাকে ঢাকা অবরোধের সময় ১৯৮৭ সালের ১০ নভেম্বর পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন, যার বুকে-পিঠে লেখা ছিল-  ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’।

জেএসসির উত্তরপত্রে লেখার অভিযোগে ৪ শিক্ষক দণ্ডিত